• ঢাকা |

কামারখন্দে কওমি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ


নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ মো. এনামুল হক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাঙ্গা-ভূঁইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিনি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এলাকার মুরুব্বি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল বারিক সরকার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মন্ডল এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. শামীম রেজা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহদপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, শার্মিলা রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান মিঞা, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সাবেক দপ্তর সম্পাদক স্বপন সেখ এবং ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন প্রতীকসহ কামারখন্দ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।