• ঢাকা |

ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান আকন্দ: ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে পৌরসভার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে ফেসবুকে তার কষ্টদায়ক বিভিন্ন পোস্ট লক্ষ্য করা যায়। যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে ভাইরাল হয়েছে। মৃত্যুর এক দিন আগে ফেসবুকে দেওয়া তার এক পোস্টে ছাত্রদল নেতা বিজয় লিখেছিলেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। ওই পোস্টের পর তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিজয়ের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো স্পষ্ট নয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।