• ঢাকা |

সুন্দরগঞ্জে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, স্বামী আটক


নিউজ প্রকাশের তারিখ : ২০ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শাহজাহান মিয়া  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রী আমেনা বেগম (৪০) ৩ সন্তানের জননীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় জড়িত স্বামী খোকাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের মৃত ছফুর উদ্দিনের পুত্র খোকা মিয়া আজ বৃহস্পতিবার দুপুরে স্ত্রী আমেনা বেগম (৪০) কে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মারাত্মক আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এসময় খোকা মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যা ৬ টার দিকে পাশ্ববর্তী চন্ডিপুর ইউনিয়নের সীচা মন্ডল পাড়া গ্রাম থেকে খোকা কে আটক করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজার নিকট সোপর্দ করে। এব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।