মোঃ সাইফুল্লাহ: মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা বিএনপি সোমবার (১লা সেপ্টেম্বর) মাগুরা শহরের ভায়না মোড় থেকে বিশাল আনন্দ র্যালি বের করে।
জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, রোকনুজ্জামান খানের, নেতৃত্বে বর্ণাঢ্য এ র্যালি ভায়না মোড় থেকে পিটিআই, ঢাকা রোড হয়ে পারনান্দুয়ালী এলাকায় সমাবেশে মিলিত হয়
জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজাসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ।