• ঢাকা |

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 


নিউজ প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে জানান যায়।

সরেজমিনে জানা যায়, অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ায় অপরাধী ও অপরাধপ্রবণদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এ কারণে কোনো কোনো মহল ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ওসির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণের ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে প্রমাণ ছাড়া কাউকে সামাজিকভাবে হেয় করার প্রচেষ্টাও কাম্য নয়।

ওসি শিবিরুল ইসলাম জানান, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।