• ঢাকা |

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ, ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সৈয়দ পরিবারের উঠান বৈঠক


নিউজ প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ  জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে, ফেসবুকে সৈয়দ পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবেশীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে সহস্রাইল গ্রামের সৈয়দ তরুন আলী ও সাংবাদিক সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্‌র বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল গ্রামের সৈয়দ তরুন আলী গংয়ের জমিতে মজনু মোল্যার ভবন নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মোকাম্মেল মোল্যার ছেলে, মনির মোল্যা সম্প্রতি তাঁর ‘এস এম মনির হোসেন’ নামের ফেসবুক আইডিতে সৈয়দ তরুন আলী ও সাংবাদিক সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্‌কে নিয়ে, বিভিন্ন অসত্য ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন বলে অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে বুধবার স্থানীয় প্রতিবেশী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জমির সীমানা নিয়ে বিরোধ নিরসনে মজনু মোল্যাকে স্থানীয় আমিন গণমান্য ব্যক্তিবর্গের  মাধ্যমে জমি পরিমাপ করে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সৈয়দ তরুন আলীকে পরামর্শ দেন উপস্থিত ব্যক্তিরা।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ বাবুল হোসেন, সাবেক পুলিশ ইন্সপেক্টর সৈয়দ ইমদাদ আলী জাপান, সাবেক সেনাসদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবুল আলী, সৈয়দ আমীর আলী, সৈয়দ ফোরহাদ আলীসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ডা. সানু মিয়া, সৈয়দ জাহাঙ্গীর, সৈয়দ রাসেল, সৈয়দ তারেক আলী, জিয়া, কামরান, মাহাবুব মোল্যা, আনোয়ার মোল্যা, বাবু মোল্যা, জাহিদুল, কাদের মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা জমির সীমানা নির্ধারণের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো বক্তব্য প্রচার না করার আহ্বান জানান।