• ঢাকা |

চিলমারীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫


নিউজ প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ হিজবুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে পুলিশের অভিযানে ৫টি মোটরসাইকেলসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন (২৬), হান্নান মিয়া (৩২), সাদাকাত হোসেন (৩৫), নুরুল হুদা (৩৫), রুবেল মিয়া (২৭)।

পুলিশ জানায়, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালানো হয়।

তারা আরও জানান, রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এসময় ৫জনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।