• ঢাকা |

বাগেরহাটে বাস-ট্রাক চাপায় তিন বিএনপি কর্মীর মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও ট্রাকের চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে তারা ভাগা বালুর মাঠে বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনী সভায় অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর পিছন থেকে আসা একটি গ্যাস বাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। 
এদিকে, দলীয় সভা শেষে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, “দুর্ঘটনায় নিহত তিনজনই আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। তাদের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।”