• ঢাকা |

শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের শুভ উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ৯ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টারঃ আকতার হোসেন ভূঁইয়া শরীফ: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ১০নং শেরপুর ইউনিয়নের ক্রীড়াঙ্গন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্র সংগঠনটি। ৮ইআগস্ট ২০২৫ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি জনাব মোঃ আমির হোসেন (রুবেল)। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জনাব মোঃ আবু রায়হান কমিটি পরিচালক, অত্র সংগঠন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক, অত্র সংগঠন।

বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সোহেল তাজ,সাংবাদিক  আলম ফরাজি সাহেব, নাজির আহমেদ, জুয়েল রানা সহ আরো অনেকেই।বক্তারা শেরপুর ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং শেরপুর ইউনিয়নের ক্রীড়ার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।