খাগড়াছড়ি থেকে বকুল বিকাশ চাকমা: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আজ ১০/১১/২০২৬ ইং খাগড়াছড়িতে এনজিগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ম্রাসাথোয়াই মারমা। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের স্বাক্ষর ও গরীব-দুঃখী,মেহনতি মানুষের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ পরিচালনা করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, সদস্য (পাজেপ),এ্যাডভোকেট রিপল চাকমা(পাজেপ)সহ এনজিও প্রতিনিধিগন।