জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি থেকে জিওকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গ্রিনহাউস গ্যাসের ওপর তাঁর গবেষণা এবং যুক্তরাজ্যে পরিবেশবিষয়ক আইন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে।
COP31-এ তিনি জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য- জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, ন্যায্য জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরা।
জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে এই অংশগ্রহণ।