• ঢাকা |

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে-মাওলানা সাদিকুর রহমান


নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

লন্ডন, ০৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি ও অগ্রগতির মূল চালিকাশক্তি এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্ত নতুন নয়। এই শিল্পের ক্ষতি করতে দেশের ভেতরে ও বাইরে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে সরকারকে এখনই এই চক্রান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

গতকাল ৮ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায়, লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান এসব কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। লাখ লাখ শ্রমিকের রুটি-রুজির এই ক্ষেত্রটিকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।

শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের দ্বিমাসিক কার্যক্রমের পর্যালোচনা এবং কেন্দ্র ঘোষিত 'দাওয়াতি পক্ষ' সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।