• ঢাকা |

দুদকের তিন মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আবেদন


নিউজ প্রকাশের তারিখ : ৮ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিবেদক: দুদকে বহাল থাকা তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি চলছে। অভিযোগ উঠেছে, এই তিন কর্মকর্তা সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মোমেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল বিএনপিকে নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন- আব্দুল্লাহ আল জাহিদ (মহাপরিচালক আইসিটি, গোয়েন্দা ও যাবাক), আবু হেনা মোস্তফা জামান (মহাপরিচালক প্রশাসন) এবং মোকাম্মেল হোসেন (মহাপরিচালক মানিলন্ডারিং)।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল্লাহ আল জাহিদ ড. আব্দুল মোমেনের পুত্রখ্যাত এবং দুদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি বিএনপিপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে সাময়িক বরখাস্ত এবং ঢাকার বাইরে বদলী করেছেন।

আবু হেনা মোস্তফা জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিরোধী দল বিএনপিকে নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দুদকে যোগদানের পর আওয়ামীপন্থী কর্মকর্তাদের ছায়ার মত আগলে রেখেছেন এবং বিএনপিপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানী করেছেন।

মোকাম্মেল হোসেন বিএনপিকে নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এস আলম গ্রুপকে রক্ষা করার জন্য কাজ করেছেন। তিনি বিএনপিপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে সাময়িক বরখাস্ত এবং ঢাকার বাইরে বদলী করেছেন।

এই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি চলছে এবং তাদেরকে বরখাস্ত করা সহ গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।