নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, ওয়ারী থানা আওতাধীন ৩৮ নং ওয়ার্ড তাঁতীদলের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আবুল বাশার মিয়া-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এমদাদ পাটোয়ারী নবনির্বাচিত, সদস্য সচিব এবং কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে ৩৮ নং ওয়ার্ড তাঁতীদল আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। দলের আদর্শ, নীতি ও কর্মসূচিকে ধারণ করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান আলভী এবং ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকাশ নবগঠিত কমিটির সদস্য সচিবসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ওয়ারী থানা তথা ৩৮ নং ওয়ার্ডে তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নবনির্বাচিত সদস্য সচিব আবুল বাশার মিয়া তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন—
«“আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে দলের সকল ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ৩৮ নং ওয়ার্ড তাঁতীদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। আমরা দলের আদর্শকে ধারণ করে জনগণের পাশে থাকব এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করব।”»
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের সুস্থতা, দীর্ঘায়ু, সফলতা এবং দ্বীনের খেদমত ও জনসেবায় অবিচল থাকার তাওফিক দান করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার তাওফিক দান করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ।