• ঢাকা |

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় প্রেস ক্লাবের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা


নিউজ প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতা ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় জন্য চিকিৎসা সুবিধার গোষনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অভ্যর্থনা লাউঞ্জে একজন দক্ষ জেনারেল ফিজিশিয়ান (ডাক্তার) উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রতি মাসে একজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন। আগামী ৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত নিয়মিতভাবে (শুক্রবার) সদস্য ও তাদের পরিবারবর্গের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।