• ঢাকা |

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় এসপিজিআরসি’র শুভেচ্ছা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আল-মায়ামী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরুঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ আসনে জয় লাভ করায় বাংলাদেশে বসবাসরত উর্দূভাষীদের বৃহত্তর সংগঠন স্ট্রান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পক্ষ থেকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশে ১৮ কোটি মানুষ তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে আছেন যে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। দেশে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন হবে বহির্বিশ্বে সম্মানের সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের উর্দূভাষী সম্প্রদায়ের লোকজন আশাবাদী যে, দেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে ৫ লক্ষাধিক উর্দূভাষী সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন। তাদের দীর্ঘ ৫৫ বছরের সমস্যা আগামী বিএনপি’র সরকার স্থায়ীভাবে সমাধান করে দিবেন বলে তাদের বিশ্বাস।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।