নিজস্ব প্রতিবেদক: রমজানের পবিত্র মাসে শহীদদের আত্মার মাগফেরাত এবং জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই ছাত্র-জনতা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনু-ষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পক্ষ থেকে কারানির্যাতিত ছাত্রনেতা আবুল বাশার সম্মাননা গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বাশার, জুলাই যোদ্ধাগণ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি ৬ নম্বর সেক্টর, উত্তরা কমিটি সেন্টারে ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এই আন্দোলনে জড়িত যোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত "জুলাই বীর সম্মাননা" অনুষ্ঠানে প্রায় ১২০০ যোদ্ধা ও সাংবাদিককে বিশেষ স্মারক প্রদান করা হয়