• ঢাকা |

পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির হোসেন, পিরোজপুর: পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।

উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সহযোগিতা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার এবং তাদের কল্যাণে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। জেলা প্রশাসন সবসময় এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে আছে।"

অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ারসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়। এসব উপকরণ পেয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।