শেখ আবু সাঈদ, বাগেরহাট: শনিবার বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিলে মন্ত্রী সহ চার এমপি অংশ গ্রহন করেন। জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের মিলন মেলায় ছিলেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
বাগেরহাটের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট - ২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, ও বাগেরহাট -৪ এর সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম, বাগেরহাটের পুলিশ সুপার, জেলা প্রশাসকের প্রতিনিধি, বিএনপির সাবেক জেলা সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমীর এড: আব্দুল ওয়াদুদ, এনসিপির জেলা কমিটির আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ ইউনুচ, বিএনপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ ও বাগেরহাট প্রেসক্লাবের সদস্যগন, জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ এ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান অতিথি ড. ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের মানুষের সুপেয় পানি, স্যানিটেশন, মাটি, আবাসন এসব নিয়ে কাজ করা হচ্ছে না। যা হচ্ছে তা খুবই কম। পাশাপাশি সমাজে ঐক্য সম্প্রিতি সংহতি ধরে রাখার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান চালু রাখাসহ যে কোন মূল্যে মাদক বন্ধ করতে হবে।,সকল সমস্যা সমাধানে ঐক্য বদ্ধ হয়ে নির্মোহভাবে কাজ করতে হবে।