• ঢাকা |

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবিবুল্লাহ আর নেই


নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেস ক্লাবের জীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবিবুল্লাহ আর নেই। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় ময়মনসিংহ শহরের সানকিপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

পরিবারের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণকারী এ এস এম হাবিবুল্লাহ সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার বাদ এশা ময়মনসিংহের সানকিপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।