• ঢাকা |

ঢাবি চারুকলা অনুষদে দু'দিন ব্যাপী  বৈশাখী উৎসব সমাপ্ত 


নিউজ প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত  দু'দিন ব্যাপী  বৈশাখী উৎসব আজ ১৬ এপ্রিল  ২০২৬ বৃহস্পতিবার শেষ হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চারুকলার বকুলতলায় সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলা নববর্ষ উপলক্ষে  জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের  ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী- সহ দেশের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ  বর্ষবরণ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।  দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা,  সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ  গড়ার কাজেও সবাই ঐক্যবদ্ধভাবে  এগিয়ে আসবেন বলে  তিনি আশা প্রকাশ করেন। 

উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ১৫ ও ১৬ এপ্রিল চারুকলার বকুলতলায়   ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ করা হয়। সমাপনী অনুষ্ঠানে   বৈশাখী শোভাযাত্রার পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।