• ঢাকা |

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা


নিউজ প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট: শীত মৌসুমকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার নিয়ে শুরু হয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় নির্দিষ্ট মডেলের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

ক্যাম্পেইন শুরুর প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস। ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কেনার পর সৌভাগ্যবান প্রথম বিজয়ী হিসেবে তিনি এসব উপহার পান। একটি ফ্রিজ কিনে একসঙ্গে এতগুলো পণ্য উপহার পেয়ে তাঁর পরিবারে এখন উৎসবের আমেজ।

শতরূপার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। তাঁর এই উপহার পাওয়ার খবর এলাকায়ও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

 

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

 

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্ষেত্রে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড ব্যবস্থায় ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ ক্রেতার কাছে উপহার হস্তান্তর করবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান এবং সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশব্যাপী প্রচার-প্রচারণা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। একজন সন্তুষ্ট গ্রাহক শুধু পণ্য কেনেন না, বরং ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করেন এবং অন্যদের কাছেও ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। গ্রাহকদের এই আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং যথাযথ গ্রাহকসেবা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

 

ওয়ালটন জানিয়েছে, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও সহজ করতে প্রতিষ্ঠানটি ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এর মাধ্যমে গ্রাহকদের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া সম্ভব হবে। গ্রাহকদের এ ব্যবস্থায় স্বতঃস্ফূর্তভাবে যুক্ত করতে নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিজিটাল প্ল্যাটফর্মে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত হন।