• ঢাকা |

খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৩


নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ নুর-আমিন, খানসামা: দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

‎বুধবার সকাল সাড়ে ১০টায় খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

‎খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রমে সহায়তা করে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।