মো: রুহুল আমিন বগুড়া জেলা সংবাদ দাতা : বগুড়ার শেরপুরে নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার টাকা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার দ্বারকীপাড়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করেন।
রায়ে বলা হয়, জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আসামিকে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এক ব্যক্তিকে মৃ'ত্যু'দণ্ড দিয়েছেন আদালত।