মুলাদী উপজেলা সংবাদদাতা: বরিশালের মুলাদী উপজেলায় ২৭ এপ্রিল সোমবার বেলা ২টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে নাজিরপুর ইউনিয়নে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ মানববন্ধন করে।
মানবন্ধনে বক্তারা বলেন, গত ২১শে এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে (লক্ষ্মীপুর-৬৭৬) যাবার পথে ৪০০ গজের মধ্যে প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন ও সহকারী শিক্ষক আশা মনির উপর দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের ডাক-চিৎকারে ও গুরুতর অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়। পরবরর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থান্তর করা হয়। এক সপ্তাহ অতিবাহিত হলেও প্রকৃত হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে ও মামলা উঠিয়ে নেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ারের কাছে স্মারকলিপি দিয়েছে। তার কাছে জোর দাবি জানিয়েছে, প্রকৃত দোষীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা ও স্কুলের আশেপাশে শিক্ষকদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হেব। স্কুল প্রাঙ্গণেও মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যলয়ের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ্ মৃধা, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ ও আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ।