• ঢাকা |

রাজিব আহসানের বিজয় ও প্রতিমন্ত্রী হিসেবে মনোনয়নে হিজলা উপজেলা সোসাইটির অভিনন্দন


নিউজ প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন (হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মোঃ রাজিব আহসান বিপুল ভোটে বিজয়ী হয়ে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। এই উপলক্ষে হিজলা উপজেলা সোসাইটি, ঢাকা পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

হিজলা উপজেলা সোসাইটি, ঢাকা বিশ্বাস করে যে, মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে তার প্রজ্ঞা, সততা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অত্র এলাকার সার্বিক উন্নয়ন ও প্রতিশ্রুত ভিশন বাস্তবায়িত হবে। তার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে তিনি এবং জাতীয়তাবাদী শক্তি যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

হিজলা উপজেলা সোসাইটি, ঢাকা তার উন্নয়ন অভিযাত্রার সারথী হিসেবে থেকে এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। অত্র এলাকার সর্বস্তরের জনগণকেও এই গৌরবময় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।