নিজস্ব প্রতিবেদক: মিরপুর শাহীন স্কুলে ঢাকা মহানগর উত্তরের যুব পার্টির আহবায়ক মোঃ মাহফুজুর রহমান ইমতুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইসরাত জাহান লিজার সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, আত্ম-সংযম আর আত্মশুদ্ধির মাস মাহে রমজানে জনগনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই এই সরকারকে সর্বাগ্রে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, চব্বিশের বিপ্লবে যে সচেতন যুব সমাজের জন্ম হয়েছে, তাদেরকে অধিকার আদায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাদীউজ্জামান খোকন বলেন, দূর্নীতিমূক্ত সমাজ গঠনে রোজার শিক্ষাকে কাজে লাগতে হবে। সরকার পরিবর্তন হয়েছে আমরা আশায় আছি রাষ্ট্র পরিচালনায়ও পরিবর্তন আসবে। তিনি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় যোগ্য হয়ে গড়ে উঠতে যুব সমাজকে আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব ইন্জিনিয়ার গাজী সাবের হোসেন, যুব পার্টি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুব শক্তির মিরপুর মডেল থানার আহ্বায়ক মাহবুবুর রহমান, জামায়াত নেতা আমিনুল ইসলাম খান ও যুবদল নেতা শুভ আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহবায়ক ইমরান হেসেন শিপলু, যুব নেতা রামিম হাসানসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।