• ঢাকা |

বেগম খালেদা জিয়ার স্মরণে করিমগঞ্জ উপজেলা বিএনপির দোয়া মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ১২ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির এক বিশেষ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কাদিরজঙ্গল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মলাই ফকির বাজারে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুর রহমান হাইয়ূল।

উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মনিরুজ্জামান সোহেল ও ৪ নং ওয়ার্ড সভাপতি মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন পল্টু, উপজেলা মৎসদলের সভাপতি সেকান্দার আহমেদ, কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর খাইয়ুম ধনু, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীগণ।

আমানুর রহমান হাইয়ূল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাকে আল্লাহ তায়ালা জান্নাতের উচ্চ মোকাম দান করবেন।

আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।