এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সোমবার দুপুরে তালা উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুঃ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন,নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা এবং লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা, সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এ ব্যাপারে নির্বাচন অফিসার সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তার সাথে ছিলেন সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, মহিবুল্লাহ মহিব। আইবিডাব্লিউএফ উপজেলা সভাপতি জাকারিয়া, তালা সদর ইউনিয়ান ছাত্রশিবিরের সভাপতি মাহাদী হাসান, সেক্রেটারি মো: জাফিরুল ইসলাম প্রমুখ।