• ঢাকা |

জবিস্থ  কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সাজু-মামুন


নিউজ প্রকাশের তারিখ : ২৫ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জবি প্রতিনিধি:  কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) পরিষদের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মোঃ সাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুর রহমান নয়ন ও সহ-সভাপতি হয়েছেন ফাতেমাতুজ জহুরা তানিয়া। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জুহিতা বিশ্বাস জ্যোতি ও মো. ইমন খান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সবুজ আলী, । দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহাদ ইসলাম ।

নতুন কমিটির সভাপতি খন্দকার মোঃ সাজু বলেন
কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াটা আমার জন্য গর্ব ও  অনেক দায়িত্বের বিষয়।
‎আমার উদ্দেশ্য—একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও সক্রিয় পরিষদ গড়ে তোলা, যেখানে জেলার প্রতিটি শিক্ষার্থী পাবে সমান গুরুত্ব, সহযোগিতা ও মর্যাদা।
‎চেষ্টা থাকবে কাজ দিয়ে আস্থা বজায় রাখতে।
‎সবার ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য।

আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্দেশ্য বলেন 
সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য—কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে সংযোগ, সহযোগিতা ও শক্তিশালী ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা।
আমি বিশ্বাস করি, দায়িত্ব মানেই সেবা। তাই কথা নয়, কাজ দিয়েই পাশে থাকতে চাই।
সবার মত, অংশগ্রহণ ও ভালোবাসা—এই পথচলার মূল শক্তি।

কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন পরিষদের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম (শান) ও উপদেষ্টামন্ডলী। ঘোষণায় আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।