ডেস্ক রিপোর্ট: ঈদ উপলক্ষে ফিচার ফোন গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে itel Bangladesh। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ২০২৬ সালের ২০ মে বা তার পর কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে মিলবে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা।
এই সুবিধার আওতায় কোনো ফোনে উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে ক্রয়ের প্রথম ছয় মাসের মধ্যেই গ্রাহককে সম্পূর্ণ নতুন হ্যান্ডসেট দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিও।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে আইটেল ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং ত্রুটি, স্পিকার বা মাইক্রোফোনের সমস্যা, সিম বা নেটওয়ার্কজনিত ত্রুটি এবং কীপ্যাডের উৎপাদনজনিত সমস্যাগুলো অন্তর্ভুক্ত থাকবে।
রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে ফোন, ক্রয়ের রসিদ ও ফোনের বক্সসহ যোগাযোগ করতে হবে। যাচাই শেষে যোগ্য গ্রাহকদের একই দিনেই নতুন হ্যান্ডসেট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে ভাঙা ফোন, পানিতে ক্ষতিগ্রস্ত ডিভাইস, অনুমোদনহীনভাবে মেরামত করা সেট, টেম্পারড সিল কিংবা আইএমইআই নম্বরের অসঙ্গতি থাকলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফিচার ফোন ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগে আরও আস্থা ও নির্ভরযোগ্য সাপোর্ট নিশ্চিত করবে।