মোঃ সাইফুল্লাহ: মাগুরায় জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২২ জন শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীসহ মোট ১৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।