• ঢাকা |

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেইমান: এ্যানি


নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত ইসলামি ও ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে জাতির প্রতি বেইমানি করেছে। তিনি বলেন, এই দুটি দল বাংলাদেশের রাজনীতিতে জাতীয় বেইমানের ভূমিকা পালন করছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ৮৫ ও ৯৬ সালের নির্বাচনসহ বিভিন্ন সময়ে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করেছে। ইসলামী আন্দোলনও ১৪, ১৮ ও ২৪ নির্বাচনে সরকারের বৈধতা নিশ্চিত করতে কাজ করেছে। তারা এখন পীরের নামে আন্দোলন চালিয়ে নির্বাচনী পরিস্থিতিকে গোলমাল করছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ থাকা।
এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইস্পাতদৃঢ় ঐক্যের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য আরও শক্তিশালী করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবি উল্লাহ। স্বাগত বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা, যাদের মধ্যে এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হারুনুর রশিদ, ভিপি হারুন, সাহাব উদ্দীন সাবু, এডভোকেট হাছিবুর রহমান, ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, নিজাম উদ্দীন ভূঁইয়া এবং এডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।