• ঢাকা |

পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৩ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মনছুর আলম, পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ১৯৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” আয়োজিত ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে ও মো. আব্দুল্লাহর সঞ্চলনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক।
এছাড়াও নারী উদ্যোক্তাদের মাঝ থেকে বক্তব্য রাখেন পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য তামান্না তানজীন জান্নাতী।
পাবনা মুক্তমঞ্চে ২২ অক্টোবর থেকে ১ নভেম্বের ১১দিন ব্যাপী অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।