ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক: গণতন্ত্রের আপোষহীন নেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত ৮ টায় ঠাকুরগাঁও রোড শ্রমিকদলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ঠাকুরগাঁও রোড আঞ্চলিক কমিটি।
রোড আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি মো. জবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন আলম, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল জব্বার, ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ খান, রোড আঞ্চলিক শ্রমিকদলের উপদেষ্টা মো. মিজানুর রহমান, রোড আঞ্চলিক শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।