• ঢাকা |

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


নিউজ প্রকাশের তারিখ : ২৮ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো. বিল্লাল হোসেন, বাঙ্গরা, কুমিল্লা: কুমিল্লার বাঙ্গরা উপজেলাধীন শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের তাহসিন মুনীর অনিন্দ্য স্মৃতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন সরকার।

সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল বাহার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আলমগীর সরকার, মো. বাহলুল আলম, মো. তানভীর রেজা রিংকু, মো. আবু মোছা, মো. কাউছার আলম প্রমুখ।

এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৩ জনসহ মোট ১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মোমেনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা ও অর্থ তুলে দেওয়া হয়।

এ ছাড়া বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।