বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর এর উত্তরা পশ্চিম থানার দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিলা মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুরাইয়া খন্দকার সুমি বলেন শুধু পরিবহন সেক্টরে নয় বরং প্রতিটি কর্মসংস্থান ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থাপনা থাকতে হবে।
তিনি বলেন নারীদের সম্মান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন প্রচলিত সমাজ কাঠামো নারীদেরকে প্রচন্ড অবহেলার পাত্রে পরিণত করেছি। আত্মসম্মান হীন অবহেলিত জনগোষ্ঠী হিসেবে আজ নারীরা সমাজের প্রতিটি সেক্টরে উপেক্ষিত হচ্ছে।
তাই বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস এই অবহেলিত জনগোষ্ঠীকে ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে তাদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করার সংগ্রামী লিপ্ত রয়েছে।
বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস উত্তরা পশ্চিম থানা আহবায়ক তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা। মিসেস তাহমিনা আক্তার বিথী। আলেমা জান্নাতুল মাওয়া প্রমুখ।