মোশাররফ হোসাইন রাজু: কুড়িল-কুড়াতলী ভাটারা থানার অন্তর্গত উম্মুল কুরা মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের হিফজ সম্পন্নকারী কৃতি ছাত্রদের মাঝে পাগড়ী ও সম্মাননা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খালিদ হোসেনের সভাপতিত্বে মাদ্রাসার হল রুমে দস্তার বন্দী বার্ষিক এই দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ 'জামিয়া শরীয়াহ মালিবাগ মাদ্রাসার' মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু সাঈদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িল কাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা মোঃ নিজাম উদ্দিন,মাওলানা মুফতি মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী দৈনিক আলোর সংবাদ ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে হিফজুল কোরআন বিভাগের হিফজ সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উম্মুল কুরা মাদ্রাসার ওস্তাদ (শিক্ষক) হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আহমাদ ফরিদপুরী, হাফেজ মোঃ রেজাউল করিম, হাফেজ ক্বারী মুবিনুল ইসলাম সহ অন্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। বিশেষ করে আমাদের প্রত্যেকটি পরিবার থেকে একজন কোরআনে হাফেজ ও আলেম তৈরি করা অনেক গৌরবের ও সম্মানের। আল্লাহর কালামের এই নূর যাদের অন্তরে থাকবে সেই অন্তর কখনোই বিভ্রান্ত হবে না। মানুষের কলবে আল্লাহর কালাম না থাকলে সেই অন্তর মৃত। দোয়া ও মুনাজাতের পূর্বে তিনি বলেন আমাদেরকে দেশ ও জাতির কল্যাণে আদর্শ নাগরিক তৈরি করার জন্য দ্বীনি প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসা গুলোর প্রতি সহযোগিতা ও নজর দিতে হবে।
উম্মুল কুরা মাদ্রাসার ২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষের হিফজুল কোরআন সম্পন্নকারী পাগড়ী ও সম্মাননা পুরস্কার প্রাপ্ত কৃতি ছাত্ররা হলেন ১.হাফেজ মোঃ আশিকুল ইসলাম-পিতা মোঃ মতিউর রহমান- জেলা কিশোরগঞ্জ ২. হাফেজ মোঃ আনাস আহমাদ মাহাদী-পিতা মৃত মোঃ আল মামুন জেলা বি-বাড়িয়া ৩. হাফেজ মোঃ জুবায়ের আহমাদ-পিতা মোঃ লিটন আহমাদ,জেলা বরিশাল ৪. হাফেজ মোঃ রিয়াদ হাসান-পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা- ময়মনসিংহ। অনুষ্ঠান সমাপনীর পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মুফতি মাওলানা খালেদ হোসেন উম্মুল কুরা মাদ্রাসার বার্ষিক এই অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের দস্তার বন্দী দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য এলাকাবাসী ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন