• ঢাকা |

লক্ষ্মীপুরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ২২ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, ‎লক্ষ্মীপুর: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২২ অক্টোবর) সকালে সদর উপজেলার উত্তর হামছাদী তা'লীমুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েখ আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজুল হুফফাজ শায়েখ ক্বারী আব্দুল হক হাফিজাহুল্লাহ।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর হামছাদী তা'লীমুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী হোসেন পাটোয়ারী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতী শাহ নূরুল আমীন হাফিজাহুল্লাহ এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ঈসরাফিল আল জাওবারী।

‎প্রতিযোগিতা দুটি ধাপে সম্পন্ন হয় প্রথম ও দ্বিতীয় ধাপে জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৫০টিরও বেশি মাদ্রাসার প্রায় ২০০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে প্রথম পর্বে প্রায় ২০০ জন এবং দ্বিতীয় পর্বে ১২০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎দিনব্যাপী প্রতিযোগিতা শেষে মোট ৩৫ জন বিজয়ীকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

‎উক্ত আয়োজনে সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী সাইফ ওসমান। ‎পুরস্কার বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।