বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সার্জিও গোর বলেন, বাংলাদেশে তাঁর প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবে সার্জিও গোর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সার্জিও গোরের এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।