কুমিল্লা, ১৬ অক্টোবর ২০২৬: রিয়াদে হুথীদের হামলায় শহীদ খেলাফত মজলিস কর্মী মাওলানা নাসরুল্লাহ বদরের পরিবারের খোঁজখবর নিতে আজ কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট সফর করেন আমীরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
তিনি মরহুমের পরিবারের সদস্য ও সন্তানদের খোঁজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর দরবারে তাঁর শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি সরকারের কাছে দাবী জানান।
এ সময়ে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ বদর, বড় ভাই ও খেলাফত মজলিস কুয়েত শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্লাহ, ছোট ভাই আতাউল্লাহ বদর, মরহুমের ৩ সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, ফেনী জেলা সভাপতি মাওঃ মোজাফফর আহমদ জাফরী, কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান, ফেনী জেলা সিনিয়র সহ-সভাপতি ও শর্শদি দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইসমাইল হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা সিনিয়র সহ-সভাপতি মাওঃ রেদোয়ান আহমদ মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ডাক্তার জোবায়ের আহমেদ মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান, কুমিল্লা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস বিন হাশেম।