• ঢাকা |

সোনারগাঁয়ে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হলো 'প্রিন্সিপাল ১০০ শপিংমল’ 


নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো.শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝমকালো  আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল'।
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার থানা রোডে সোমবার (১৬ফেব্রুয়ারি) বিকেলে শীতাতপ নিয়ন্ত্রিত এই শপিংমলটি উদ্বোধন করা হয়। এটি সোনারগাঁয়ের প্রথম একমাত্র আধুনিক ও বৃহৎ বিপণিবিতান হিসেবে যাত্রা শুরু করল। 
মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহর সঞ্চালনায় ও ড. এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ১০০ শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপ্যাল ১০০ শপিং মল এর কমিটির সভাপতি ইয়াসিন খন্দকার, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব, ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদ, পরিচালক শিবলী নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা এ শপিংমল সোনারগাঁয়ের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। ক্রেতাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা। উদ্বোধন শেষে অতিথিরা শপিংমলটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।