মোঃ মোস্তাফিজার রহমান , বগুড়া: বগুড়ায় শুকনা মরিচ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ছয় লাক্ষ টাকা লুটের ঘটনায় জড়িত তিন ডা'কাতকে গ্রে'ফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লু'ণ্ঠিত টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, বগুড়ার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মা'মলার এজাহার অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর দুপুরে শুকনা মরিচ ব্যবসায়ী ও তার খালাতো ভাই স্কয়ার কোম্পানীর দেওয়া চেকের মাধ্যমে প্রাইম ব্যাংক, বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে একটি ফিরোজা রঙের শপিং ব্যাগে ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা রেখে দত্তবাড়ী সিএনজি স্ট্যান্ডে যান। সেখান থেকে দুপুর ৩টার দিকে দত্তবাড়ী মোড়ে এক হোটেলে খাবার খাওয়ার সময় ৭/৮ জন অ'স্ত্র'ধা'রী ডা'কাত অতর্কিতে হা'মলা চালিয়ে মা'রধর করে ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর মা'মলার তদন্তভার প্রাপ্ত এসআই জিয়াউর রহমান তথ্য প্রযুক্তির সহায়তা ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালান।
এ সময় ১৯ সেপ্টেম্বর রাত ৪টার দিকে এজাহারনামীয় আসামী মো. রাজন ওরফে কালা রাজনকে গ্রে'ফতার করা হয়। তার কাছ থেকে লুঙ্গির ভেতরে লুকানো ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
একই রাতে উত্তর চেলোপাড়া এলাকা থেকে এজাহারনামীয় আসামী মো. রিয়াজ এবং নিজ বাড়ির সামনে থেকে মো. লিটনকে গ্রে'ফতার করে পুলিশ। লিটনের কাছ থেকে আরও ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রে'ফতারকৃত তিন আ'সামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মা'মলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ।