• ঢাকা |

মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার জার্মানি পতাকার প্রদর্শন,


নিউজ প্রকাশের তারিখ : ১০ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় জার্মানি ফুটবল ভক্ত আমজেদ মোল্লা সাড়ে সাত কিলোমিটার জার্মানি পতাকার প্রদর্শন করে শুভ উদ্বোধন ঘোষণা করলেন, মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন, মাগুরা জেলা বিএনপি সদস্য কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

মাগুরা সদর উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের জার্মানি ফুটবল ভক্ত আমজেদ মোল্লা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রতি বিশ্বকাপের মতো জার্মান ফুটবল দল ভক্ত মাগুরার আমজাদ হোসেন এবারও প্রদর্শন করেছেন দীর্ঘ পতাকা। আমজাদের এবারের পতাকা সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ।

বুধবার ১০ জুন সকাল ১০টায়  মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রাম থেকে শুরু হয়ে  নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে আমজাদের নিজ এলাকায় এই পতাকা প্রদর্শন করা হয়।

পতাকা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে এবং কুষ্টিয়া জেলা বেশ কয়েক জন লোক, এটিএন বাংলার ঢাকার সাংবাদিক সহ শত শত মানুষ নিশ্চিন্তপুর মাঠে উপস্থিত হয়। যাদের মধ্যে ছিলেন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা ও সাংস্কৃতিক কর্মীরাসহ গ্রামবাসী। তারা জানায়, আমজাদের ফুটবল প্রেম দেখতেই প্রতি বিশ্বকাপে এখানে আসেন তারা। এটা বাংলাদেশের মানুষের ক্রীড়াপ্রেমের অনন্য উদাহরণ।

 

আমজাদ হোসেন জানান, এই পতাকা অভিযান চলবেই। এ বছর বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হলে ২০৩০ সালের বিশ্বকাপে এবারের তিন গুণ, অর্থাৎ ২২ কিলোমিটার দীর্ঘ পতাকা বানাবেন তিনি। যা মাগুরা শহরের ভায়না থেকে সীমাখালী পর্যন্ত পথ জুড়ে প্রদর্শিত হবে।

 

আমজাদ হোসেন মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে। পেশায় একজন সাধারণ কৃষক। ১৯৮৭ সালে তিনি কঠিন রোগে আক্রান্ত হন। সে সময় অনেক রকম চিকিৎসা নিয়েও কোনো সুফল পাননি। অবশেষে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কবিরাজ তপন কুমার বসুর পিতা তৎকালীন খুলনা বিভাগের শ্রেষ্ঠ কবিরাজ মনোরঞ্জন গোসাঁই নামের আয়ুর্বেদিক এক চিকিৎসকের পরামর্শে জার্মানের হোমিওপ্যাথিক ওষুধ সেবনের পরই তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই আমজাদ হোসেন জার্মানের প্রতি আসক্ত হয়ে ওঠেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত কবিরাজের পুত্র লালন গবেষক শ্রী তপন কুমার বসু। সেই সূত্র ধরেই বিশ্বকাপে জার্মান ফুটবল দলের ভক্ত হয়ে গেছেন তিনি। যার বহিঃপ্রকাশ হিসেবে আমজাদ হোসেন নিজ খরচে তৈরি করেছেন এই পতাকা। এটি তৈরিতে ৫ লাখ টাকা খরচ হয়েছে তার। ২০১৪ সালে সাড়ে ৩ কিলোমিটারের পতাকা তৈরির জন্য তিনি প্রথম তার গ্রামের এলাহি মিয়ার কাছে ২০ শতক জমি বিক্রি করেন। কিন্তু সেই টাকার বেশির ভাগ অন্য কাজে খরচ হয়ে যায়। যে কারণে দ্বিতীয় দফায় তার ভাতিজা মিজানুরের কাছে ৩০ শতক জমি বিক্রি করেছেন। যার ভেতর থেকে ২ থেকে আড়াই লাখ টাকা ব্যয় করেন ওই পতাকা তৈরির জন্য। ৩ জন দর্জিকে দিয়েছেলেন ৫০ হাজার টাকা। এবার ওই দর্জিসহ নতুন কিছু দর্জি নিয়ে তৈরি করেছেন সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। যেখানে খরচ হয়েছে ৫ লক্ষাধিক টাকা। এ জন্য এবার আরো কিছু জমি বিক্রি করেছেন। তবে টাকা খরচের বিষয় নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। জার্মান বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে বরং আরো বেশি টাকা খরচ করে জমকালো অনুষ্ঠান করবেন।

 

মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা কুতুবউদ্দিন ও জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, ফুটবল ভক্ত ও ফুটবল ক্রীড়া প্রেমী মানুষ মাগুরা জেলায় আছে। ছোট বেলায় আমরা গ্রামে অন্যের বাড়িতে রাতে খেলা দেখতে গিয়ে অনেক ভয়ভীতির অভিজ্ঞতা রয়েছে। অতিথি বৃন্দগণ আরও বলেন খেলাধুলা করা, দেখা ও সাপোর্ট নিলে মন আনন্দময় হয় আর ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের উপর কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং বিভিন্ন খেলাধুলার প্রতি বিশেষ নজর ও ব্যবস্থা নিয়েছেন সারা দেশে। আর আমাদের রাজনৈতিক ব্যক্তিদের পক্ষ থেকে সবসময় খেলাধুলার প্রতি বিশেষ নজর থাকবে।