জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী’র ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ ৪ নভেম্বর ২০২৫ বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
স্বদেশ বাণী’র সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহ আব্দুল আওয়াল, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও স্বদেশ বাণী’র অন্যতম উপদেষ্টা আনোয়ারুল আমিন আজব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবজমিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক ও সংবাদ সংস্থা বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ ই নুর দাখিল মাদরাসার শিক্ষক নিজাম উদ্দীন, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সবনম পারভিন, মিরর নিউজের রাজশাহী ব্যুরো প্রধান রাজিব হোসেন, ডেইলি সিটিজেন ভয়েস এর বার্তা সম্পাদক এবং ঢাকা মেইল-এর রাজশাহী প্রতিনিধি আমানউল্লাহ আমান, কালের কন্ঠ ডিজিটালের নাইম হোসেন, সাংবাদিক আকবর কবির রবিন, দৈনিক মুক্ত খবরের রাজশাহী প্রতিনিধি লিয়াকত হোসেন, আমাদের রাজশাহীর সাংবাদিক সোহাগ হোসেন, রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এনটিভি ডিজিটালের সাংবাদিক সোমেন মন্ডল, স্বদেশ বাণীর ফটো সাংবাদিক সোহাগ হোসেন, স্বদেশ বাণীর সাংবাদিক জাকারিয়া, তুহিন আলম, আইরিস কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রহিম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্বদেশ বাণীর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও আগত সাংবাদিক ও সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।