• ঢাকা |

বগুড়ায় হরিগাড়িতে জোড়া খুনের আসামি সৈকত গ্রেফতার


নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ইসলামপুর হরিগাড়ি এলাকায় জোড়া হত্যা মামলার আসামি সৈকতকে রাত তিনটা ৪৫ মিনিটে পাসপোর্ট অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ।

বুধবার ১৬ জুলাই সন্ধ্যার পর বগুড়া শহরতলীর ১৪ ওয়ার্ডের হরিগাড়ি পশ্চিম পাড়ার সৈকত ধারালো অস্ত্র দিয়ে দুজনকে হত্যা করে। নিহতরা হলেন, মোছাঃ লাইলী বেগম (৭০), মোছাঃ হাবিবা বেগম (২২)।এছাড়াও মোছাঃ বন্যা (১৮)  গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাক ২ জনকে মৃ'ত ঘোষণা করেন। আহ'ত মোছাঃ বন্যার শারীরিক অবস্থা আ'শ'ঙ্কা'জ'ন'ক।নিহতদের বাড়ি হরিগাড়ি গ্রামে। 

 

ঘা'তক খু'নি সৈকতকে পুলিশ গ্রেফতার করেছে।