বিশেষ প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে।
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম-ডাফ ১৯৯৬-৯৭ ব্যাচের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের (১৯৯৬-৯৭) শিক্ষার্থী আবুল কালাম আজাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। আবুল কালাম আজাদ ২৪ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত ছিলেন। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি রাজবাড়িতে ষ্ট্রোক করে ইন্তেকাল করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এসময় ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম-(DUFF )১৯৯৬-৯৭ ব্যাচের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।