• ঢাকা |

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ৩ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে সিআর নং-২১৮/২১ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ টিটুল ফকির (পিতা-মোঃ কবির ফকির), সাং-পানিপাড়া, আলফাডাঙ্গা, ফরিদপুরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অর্থজারি-৬/২৩ মামলায় ৬ মাসের দেওয়ানি আটকাদেশ প্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহিউদ্দীন মৃধা (পিতা-মৃত রুস্তম মৃধা), সাং-শ্রীরামপুর, আলফাডাঙ্গা, ফরিদপুরকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।