• ঢাকা |

জামায়াতে ইসলামীর সঙ্গে আইএমএফের বৈঠক অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার বেলা ১২টায় আইএমএফের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকার আবাসিক প্রতিনিধি ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার ও অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুর রব এবং শফিউল্লাহ।
বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিকখাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।