• ঢাকা |

বিপিএমএ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন ৮ মে ঢাকায় অনুষ্ঠিত হবে


নিউজ প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সংবাদ প্রতিবেদন: অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন “বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিপিএমএ)” এর উদ্যোগে একটি দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা আগামী ৮ মে ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ইউসেপ বাংলাদেশ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, এ কর্মশালার মূল লক্ষ্য হলো শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সংগঠনগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জননেতা আমিনুল হক।
বিপিএমএ’র সভাপতি মোস্তফা আশরাফী এক বিজ্ঞপ্তিতে জানান, এ আয়োজন সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশব্যাপী গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে এ উদ্যোগটি জনসচেতনতা ও শিক্ষার প্রসারে আরও বিস্তৃত প্রভাব ফেলতে পারে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, দিনব্যাপী এ কর্মসূচি মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংগঠনগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।